× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

বিস্ময় বালিকা সাব্রিনা গঞ্জালেজ পেসতারস্কি’র তাক লাগানো আবিষ্কার

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
সাব্রিনা গঞ্জালেজ পেসতারস্কি

বিজ্ঞানের দুনিয়ায় যেন বিস্ময় বালিকা হয়ে আবির্ভূত হয়েছেন সাব্রিনা গঞ্জালেজ় পেসতারস্কি। ২০১৫ এবং ২০১৭ সালে ফোর্বসের সেরা বিজ্ঞানীদের তালিকায় সাব্রিনার নাম ছিল। গত কয়েক বছরে তার ভিন্ন ধারার একাধিক আবিষ্কার বার বার তাক লাগিয়েছে বিজ্ঞানীদের। সাব্রিনা পেয়েছেন ‘নতুন আইনস্টাইন’ তকমা। শিকাগোর এই তরুণী পদার্থবিজ্ঞানে নতুন দুয়ার উন্মোচন করে ফেলেছেন। মাত্র ২৯ বছর বয়সে পৃথিবীর তাবড় বিজ্ঞানীদের সঙ্গে তার ওঠাবসা।

কিউবান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক সাব্রিনা, তার বাবা পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাবার উৎসাহেই ছোটবেলায় পদার্থবিদ্যা নিয়ে চর্চা শুরু করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সেই চর্চার জগৎ আরও প্রশস্ত হয়েছে। এমআইটি-তে স্নাতক স্তরের পড়াশোনা করতে করতেই সুইৎজারল্যান্ডের লার্জ হ্যাড্রন কোলাইডারে বিভিন্ন কণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণায় অংশ নিয়েছিলেন সাব্রিনা। সেখানেও ছাপ রেখেছেন তরুণী বিজ্ঞানী। ২০১৫ সালে সাব্রিনার একটি একক গবেষণাপত্র প্রকাশিত হয়। তার বিষয়বস্তু ২০১৬ সালের গোড়ার দিকে নিজের গবেষণাপত্রে উল্লেখ করেন স্বয়ং স্টিফেন হকিং। সাব্রিনাকে যা আরও জনপ্রিয়তা এনে দেয়।

আমাজনের কর্ণধার জেফ বেজোস সাব্রিনার প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন। তিনি এই তরুণী গবেষককে নিজের সংস্থায় মোটা অঙ্কের চাকরির প্রস্তাবও দিয়েছেন। তবে সাব্রিনা সে সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে গবেষণার কাজেই আত্মনিয়োগ করতে চেয়েছেন বার বার। শুধু বেজ়োস নন, সাব্রিনার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। নাসা থেকেও সাব্রিনাকে বিপুল বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই জুতোতেও পা গলাননি তরুণী। বিজ্ঞানের দুনিয়ায় তার অবদানের জন্য নানা মহল থেকে প্রশংসা কুড়িয়েছেন সাব্রিনা। হোয়াইট হাউস থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়। নানা সংবাদমাধ্যমে সাব্রিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

নিজের হাতে একটি আস্ত বিমান তৈরি করে দেখিয়েছেন সাব্রিনা। ২০০৩ সালে তিনি প্রথম বিমান ওড়ানোয় প্রশিক্ষণ নিতে শুরু করেন। ২০০৫ সালে বিমানের এক মহড়ায় তিনি পাইলট হিসাবে অংশগ্রহণও করেছিলেন। তার পরেই নিজের হাতে বিমান তৈরি করেন সাব্রিনা। ২০০৯ সালের মধ্যে বিমান তৈরির কাজ সম্পূর্ণ হয়। প্রশিক্ষকের সবুজ সঙ্কেত পেয়ে সেই বিমানে চেপে ঘুরেও বেড়িয়েছেন তরুণী। সাব্রিনার গবেষণার মধ্যে উল্লেখযোগ্য ‘স্পিন মেমরি এফেক্ট’। মহাকর্ষীয় তরঙ্গের গতিবিধি সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এই আবিষ্কার নতুন দিগন্তের সূচনা করতে পারে বলে মনে করেন অনেকে। পেসতারস্কি-স্ট্রমিঞ্জার-জ়িবোডভ ত্রিভুজ সম্পূর্ণ করেছেন সাব্রিনা। পদার্থবিদ্যার জগতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই কাজের কথাই একক গবেষণাপত্রে লেখা হয়। যার উল্লেখ করেছিলেন স্টিফেন হকিং।


এ ক্যটাগরির আরো খবর..