× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ACP
হালনাগাদ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
জরিমানা

নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে ৭ হাজার ৭শত টাকা  জরিমানা। নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এসময় রূপগঞ্জ বাজারের একটি  মুদি দোকানে  দ্রব্যমূল্য চার্ট না থাকায়  ও বিভিন্ন অনিয়ম করায় তিন দোকানিকে ৭ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।
বুধবার (২অক্টোবর ) দুপুরে শহরের রূপগঞ্জ  বাজারের কাঁচা বাজার, ডিম বাজার, ও মাছ বাজার সহ হোটেল রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় আরো ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রূপগঞ্জ বাজারের মুদি দোকানে ক্রয় বিক্রয়ের দ্রব্যমূল্যের তালিকা  চার্ট না থাকার অপরাধে ও অন্য দোকানীরা বিভিন্ন অনিয়ম করায় কৃষি বিপনন ও ভোক্তা অধিকার আইনে এ  জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..