মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক সহনীয় পর্যায়ে রাখা ও নিরাপদ খাদ্য সরবরাহ ও সংরক্ষণের জন্য জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ অক্টোবর) সকালে ডাসার উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো:গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন মাদারীপুর জেলা জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস,নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম,ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহামুদুল হাসান,শশিকর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ কুমার তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম উপজেলা আইসিটি অফিসার,মশিউর রহমান উপজেলা সমাজসেবা অফিসার,বাবুল বেপারী উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,অশোক কুমার চৌধুরী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,মোঃআশরাফুজ্জামান উপজেলা মাধ্যমিক অফিসার,বদিউজ্জামান উপজেলা শিক্ষা অফিসার, মোঃ তৌহিদুর রহমান এজিএম,আলাউদ্দিন তালুকদার সভাপতি ডাসার উপজেলা বিএনপি,আতিকুর রহমান আজাদ সভাপতি ডাসার উপজেলা প্রেসক্লাব,হাবিবুর রহমান প্রচার সম্পাদক ডাসার উপজেলা জামাত ইসলামী,মোঃ শাহরিয়ার তুহিন সাধারণ সম্পাদক ডাসার প্রেসক্লাবসহ আরো অনেকেই।




