× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ব্যবস্থাপককে কুপিয়ে জখম

নড়াইলে বুড়িখালি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু। নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হান্নান খান (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৯ নভেম্বর) ভোর রাতে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। হান্নান খান উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জরিফ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িখালি গ্রামের এক বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়া আহত হন। পরে গ্রামবাসী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠান।
এসময় উন্নত চিকিৎসার জন্য ওই ৪ জনকে খুলনায় পাঠানো হয়। পরে শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু খান পক্ষের হান্নান খান মারা যান।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন।


এ ক্যটাগরির আরো খবর..