× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে জামায়াতের উদ্যোগে নামাজ প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বিতরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
নামাজ প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বিতরণ

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোহাগড়া উপজেলার ১২ নং কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে রামেশ্বরপুর রাজনীতির মোড়ে সর্বোচ্ছ জামাতে নামাজ আদায়কারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সকল শ্রেণী পেশার মানুষকে জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে রামেশ্বরপুর বাজার জামে মসজিদে চার মাসের মধ্যে সর্বোচ্ছ জামাতে নামাজ আদায়কারী বিজয়ী পাঁচ জনকে ৫টি বাই সাইকেল পুরুস্কার হিসেবে প্রদান করা হয়।
কাশিপুর ইউনিয়নের রোকন পদপ্রার্থী হাফেজ সরোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন শাখা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান এবং ওই ইউনিয়নের গনমান্য ব্যক্তিবর্গ।
পুরুস্কার পেয়ে বেজায় খুশী বিজয়ীরা। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের সার্বিক পৃষ্টপোষকতা করেন, গিলাতলা গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক মো: আতিকুল ইসলাম। আতিক’র এমন অনেক সামাজিক কাজের জন্য উপস্থিত লোকজন তাকে আগামী দিনে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, এলাকার সার্বিক সামাজিক কাজে তিনি সহযোগীতা করে আসছেন এবং এ সহযোগীতা অব্যহত রাখবেন। কাশিপুর ইউনিয়ন বাসির চাওয়াকে সর্বোচ্ছ গুরুত্ব দিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..