× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নজির গড়লেন বিরাট, সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা

admin
হালনাগাদ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

টেস্ট কেরিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করার পাশাপাশি একাধিক রেকর্ড রেয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷ বিরাট সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা৷ এদিন মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বিরাটের ডাবল সেঞ্চুরির পর সোশাল মিডিয়ার বিরাট প্রেমের বহিঃপ্রকাশ ঘটান অনুষ্কা৷ ইনস্টাগ্রামে বিরাটের ডাবল সেঞ্চুরির সেলিব্রেশনের ছবির সঙ্গে লাভ সাইনের ইমোজি পোস্ট করে বিরাটপত্নী৷ বলিউড অভিনেত্রীর এই বিরাট প্রেমের প্রশংসা করেন বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর৷

গতকাল টেস্ট ক্রিকেটে বিরাট তাঁর সপ্তম ডাবল সেঞ্চুরি করে টপকে যান সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহওয়াগকে৷ বিরাটের আগে ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছ’টি ডাবল সেঞ্চুরি ছিল সচিন ও সেহওয়াগের৷ কিন্তু এদিন দু’জনকে ছাপিয়ে প্রথমবার ভারতীয় হিসেবে সপ্তম দ্বিশতরানের মালিক হন কোহলি৷

পাশাপাশি এদিন টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলস্টোন পৌঁছন কোহলি৷ একই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের সর্বাধিক সেঞ্চুরিকে ছুঁয়ে ফেলেন বিরাট৷ সেই সঙ্গে অধিনায়ক হিসেবে ব্যাট হাতে ভাঙেন স্যর ডন ব্র্যাডম্যানের অনন্য নজির। অধিনায়ক হিসেবে নবম ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলে অজি কিংবদন্তিকে টপকে যান বিরাট৷

অধিনায়ক হিসেবে ব্র্যাডম্যানের ঝুলিতে রয়েছে আটটি ১৫০ বা তার বেশি রানের স্কোর। শুধু তাই নয়, পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ রানের বিরাট ইনিংস খেলার নজির গড়েন কোহলি। মূলত অধিনায়েকর ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ৬০১ রান তুলে ডিক্লেয়ার্ড দেয় ভারত৷ ৩৩৬ বলে ২৫৪ রানে অপরাজিত কোহলি৷ ইনিংসে ৩৩টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি মারেন ভারত অধিনায়ক৷

১১ ডিসেম্বর, ২০১৭ ইতালিতে গিয়ে চুপিচারে বিয়ে সারেন বিরাট-অনুষ্কা৷ তবে ক্রিকেট-বলি এই সেলেব্রিটিল দম্পতির বিয়ে নিয়ে মিডিয়াতে কম তোলপাড় হয়নি৷ বিয়ের পর থেকেই অবশ্য বিদেশে সফরে বিরাটের ছায়াসঙ্গী ছিলেন অনুষ্কা৷ গত বছরের শেষে অস্ট্রেলিয়া সফর থেকে চলতি বছর ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বিশ্বকাপ৷ বেশিরভাগ সময়েই বিরাটকে সঙ্গ দিয়েছেন তাঁর এই অভিনেত্রী পত্নী৷


এ ক্যটাগরির আরো খবর..