× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নগ্ন ছবি বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০২২
নগ্ন ছবি বানিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজার সংলগ্ন জোনাকির পোল এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১জুলাই) বেলা ১১টার দিকে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নগ্ন ছবি বানিয়ে ব্লাকমেইল করে নবমুসলিম মুজাহিদের মেয়ে জান্নাতুল নাঈম প্রীতি কে আত্নহত্যার প্ররোচনা দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ২লক্ষ ৫০হাজার টাকা আত্মসাৎকারী প্রতারক আবদুল করিম ওরফে করিমা চোরা ও মো. সৌরভের ফাঁসির দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, মাস্টার মহিন উদ্দিন, ওবায়দুল হক বিএসসি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, জোনাকি ফুল ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মো.সাইফুদ্দিন ফয়সাল,জোনাকি ফুল ব্লাড ব্যাংকের সভাপতি জামাল উদ্দিন।
উল্লেখ্য,গত ১জুলাই নিহত কিশোরী জান্নাতুল নাঈম প্রীতি (১৬) মুঠোফোনে মো.সৌরভ নামে (করিমের সাজানো বন্ধু) সঙ্গে কথা বলার পর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মৃত মুজাহিদের মেয়ে।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং এঘটনার তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..