× Banner
সর্বশেষ
ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি

নগরীর স্বস্তির নিঃশাস ফেলার স্থান নব নির্মিত দৃষ্টিনন্দন কাজিরবাজার ব্রীজ

admin
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০১৫

জুনেল আহমেদ আরিফঃ নাগরীক কোলাহল আর কর্মব্যাস্ততার ফাঁকে একটু শান্তির পরশ আর নির্মল বাতাসে কিছুটা সময় কাটিয়ে দেয়ার প্রয়াশ থাকে সবার।

পর্যটন নগরী সিলেটের মানুষের সেই প্রয়াশ আরেকটু পুর্ণতা পেয়েছে সম্প্রতী নির্মান কাজ শেষ হওয়া ‘কাজীরবাজার সেতুর’ কল্যানে।  যান চলাচল শুরুনা হওয়ায় অনেকটা নিরিবিলি পরিবেশ বিরাজ করে ব্রীজের উপর ও আশেপাশের এলাকায়। যার ফলে সিলেটের তরুন-তরুনীরা স্থানটিকে বেছে নিয়েছেন তাদের আড্ডা-গল্প তথা বিনোদনের স্থান হিসেবে।

সম্প্রতি নগরীর কাজিরবাজার ব্রীজ এলাকা ঘুরে দেখা যায়, সকালের দিকে মানুষের আনাগোনা কম থাকলেও বিকেলে লোকজনের বিচরণ বাড়তে থাকে। সেই সাথে বাড়তে থাকে রিক্সা-সাইকেল মোটরসাইকেল এর সংখ্যাও। চলে সেলফি তোলার ধুম।

সারা দিনের কর্ম ব্যাস্ততার পর সবাই এখানে ছুটে আসেন একটু নির্মল বাতাসে নিজেকে জুড়িয়ে নিতে। বিকেলের দিকে পুরো ব্রীজ এলাকা জুড়ে বসে এক মিলন-মেলা। ভ্রাম্যমান ফুচকা-চটপটির স্টল, তরুন তরুনীর আনাগোনা, সব মিলিয়ে যেনো এক পর্যটন স্পট।

উল্লেখ্য,দীর্ঘ ১০বছর আগে শুরু হওয়া নির্মাণাধীন সুরমা নদীর উপর পঞ্চম ব্রীজ ‘কাজিরবাজার ব্রীজ’র নির্মান কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। গত কয়েকদিন আগে সেতু পরিদর্শন শেষে  সেতুটি যান চলাচলের জন্য যতদ্রুত সম্ভব খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। সৌন্দর্য বর্ধনের কিছু কাজ ও বিদ্যুতায়ন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..