নগরকান্দা পৌর আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পৌর মেয়র রায়হান উদ্দীন মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, আওয়ামী লীগ নেতা কাজী শাহ জামান বাবুল, এম.এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুদ্দিন মিয়া, লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএফএম ছিদ্দিকুল আলম বাবলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমূখ।

আ’লীগের মতবিনিময় সভাআওয়ামী লীগ নেতা কাজী শাহ জামান বাবুলউপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানএম.এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুদ্দিন মিয়াজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি আওয়ামী লীগ নেতা সৈয়দ মর্তুজা আলী বাবলুজেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগমনগরকান্দা পৌর আ’লীগের মতবিনিময় সভানগরকান্দা পৌর আওয়ামীলীগপৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেনলস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএফএম ছিদ্দিকুল আলম বাবলুসংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীনসালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।