× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নগরকান্দায় ১০ দিনেও গ্রেফতার হয়নি শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত ধর্ষক

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ১০ দিনেও গ্রেফতার হয়নি শিশু ধর্ষন মামলার অভিযুক্ত আসামী সিরাজ মাতুব্বর। ঘটনার পর থেকে সিরাজ মাতুব্বর আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করতে পারছেনা পুলিশ। শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

অভিযোগে জানাগেছে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের মিয়ারগ্রামের ৯ বছরের শিশু বাড়ির পাশে দোকানে চিনি ক্রয় করতে যায়। দোকানে যাওয়ার পথে প্রতিবেশী (সম্পর্ক দাদা) সিরাজ মাতুব্বর (৬০) শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষন করে। শিশুটি বাড়ীতে এসে বাবা মাকে বিষয়টি জানায়। এলাকায় বিষয়টি জানাজানি হলে ধর্ষক সিরাজ মাতুব্বর আত্মগোপন করে। পরে ১৬ ডিসেম্বর শিশুটির পিতা বাদী হয়ে নগরকান্দা থানায় ধর্ষন মামলা দায়ের করে। শিশুটি স্থানীয় ধুৎরাহাটি সরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় থেকে ২য় শ্রেণী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করেছে।

শিশুটির মা বলেন, আমার বাচ্চা মেয়েটির যে ক্ষতি হয়েছে আমি এর উপযুক্ত বিচার দাবী করছি। শিশুটির বাবা বলেন, সিরাজ মাতুব্বর একজন লম্পট চরিত্রের লোক। আমি গরীব মানুষ, ভ্যান গাড়ী চালিয়ে সংসার চালাই। আমার মেয়েটি এখন বাড়ির বাহিরে যেতে চায় না। মাঝে মাঝে ভয়ে আতংকে উঠে। আমি লম্পট সিরাজের বিচার দাবী করছি।

সিরাজ মাতুব্বরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওদের সাথে আমার জমিজমা নিয়ে বিরোধ আছে তাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাজিবুল জানান, শিশুটিকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট এখনো হাতে পাইনি। ঘটনার তদন্ত চলমান রয়েছে। আসামীকে গ্রেফতার চেষ্টা চলছে।

থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে থানায় মামলা রুজু করেছি। বিষয়টি নিয়ে গভীর ভাবে তদন্ত করা হচ্ছে। আসামী আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..