আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন ফরিদপুর-২, আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। শনিবার (৯জুন) নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, সমাজ সেবক এনায়েত হোসেন চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আইয়ুবসহ স্থানীয় নেতার্কমীবৃন্দ। ইফতার মাহফিলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। এসময় কয়েক হাজার সাধারণ মানুষের সাথে ইফতার করেন সাবেক এমপি।