নগরকান্দায় যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের উদ্যেগে শুক্রবার বিকালে উপজেলার লস্করদিয়া গ্রামের ওবায়েদ মঞ্জিলে এ সভার আয়োজন করেন।

উপজেলা যুবদলের সভাপতি আলীমুজ্জামান সেলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. লিয়াকত আলী খান বুলু, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, পৌর বিএনপি’র সভাপতি আছাদুজ্জামান, সাধারন সম্পাদক হাবীবুর রহমান নজরুল, পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান, ছাত্রদল নেতা রবিউল ইসলাম বাবু, রাজু আহম্মেদ প্রমূখ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।

উক্ত অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জোর করে দেশমাতা খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। দেশমাতাকে মুক্ত করতে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।