× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

নগরকান্দায় নৌকার পক্ষে জামাল মিয়ার উঠান বৈঠক

admin
হালনাগাদ: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা :  মায়ের জন্য নৌকা মার্কার পক্ষে উঠান বৈঠক করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক তরুন সমাজ সেবক এ্যাড. জামাল হোসেন মিয়া। ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উপ-নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে মা দেলোয়ারা বেগমের জন্যেউঠান বৈঠক করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া। তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহ-সভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, সদস্য রবিউল বাসার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমূখ।

উঠান বৈঠকে এ্যাড. জামাল হোসেন মিয়া বলেছেন, আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার পরিবারকে যে ভালবাসা দিয়েছেন সেটা কখনো ভুলার নয়। তাই তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেলোয়ারা বেগমকে চেয়ারম্যান নির্বাচিত করতে নৌকা প্রতীকে ভোট দিন। তালমা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু শহিদ মিয়া। তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। তার অকাল মৃত্যু হওয়ায় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়েছে। ২৮ ফেব্রুয়ারি তারিখে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমার মা দেলোয়ারা বেগম চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমার মা দেলোয়ারা বেগমকে নির্বাচিত করবেন, আমি সবার প্রতি এই আহবান জানাই।


এ ক্যটাগরির আরো খবর..