× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

নগরকান্দায় কাজী বাবুলের ব্যাপক গণসংযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী শাহ জামান বাবুল ব্যাপক গনসংযোগ করেছেন।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার তালমা, রামনগর, লস্করদিয়া, ডাঙ্গী, ফুলসুতি, নগরকান্দা পৌরসভা, কাইচাইল, চরযশোরদী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক মটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে এ গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, আওয়ামী লীগ নেতা এএফএম ছিদ্দিকুল আলম বাবলু, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালিদ হোসাইন বাকি মাষ্টার প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..