× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

নকল মুক্ত পরিবেশে আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় বসেছে ২২৫৬জন, অনুপস্থিত ৮জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
নকল মুক্ত পরিবেশে আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় বসেছে ২২৫৬জন

বরিশালের আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বরিশাল শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকল মুক্ত পরিবেশে আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষায় বসেছে ২২৫৬জন।

বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ গ্রহন করেছে ২ হাজার ২শ ৫৬জন শিক্ষার্থী। মোট অনুপস্থিত ছিল ৮জন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলায় সাধারণ বোর্ডের আওতায় ৬টি কেন্দ্র, একটি কারিগরি কেন্দ্র এবং একটি মাদ্রাসা কেন্দ্রের অধীনে ২হাজার ২শ ৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। অনুপস্থিত রয়েছে সাধারণ শাখায় ৭জন এবং মাদ্রসা বোর্ডে ১জনসহ মোট ৮জন।

সূত্র মতে, বরিশাল বোর্ডের অধীনে ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ২৭৩ জন, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৬৩জন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৮৭জন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৫জন, গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩১জন ও বাগধা মাধ্যমিক বিদ্যলয় কেন্দ্রে ৩১৩জন। এরমধ্যে গৈলা কেন্দ্রে ৩জন, বারপাইকা কেন্দ্রে ১জন এবং বাগধা কেন্দ্রে ৩জনসহ ৬জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এদিকে গৈলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৫৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সেখানে দেয় অনুপস্থিত ছিল ১জন। কারিগরি বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১১২জন শিক্ষার্থী।

উপজেলা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কে›েন্দ্রর সভাপতি ফারিহা তানজিন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..