× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নকল নবিস এসোসিয়েশনের অর্ধদিবস কলম বিরতি অব্যাহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের অর্ধদিবস কলম বিরতি অব্যাহত রয়েছে। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিস কর্মচারীরা মঙ্গলবার দ্বিতীয় দিনের অর্ধদিবস কলম বিরতি পালন করে।

চাকুরী স্থায়ীকরণ, জাতীয় স্কেলভূক্ত ও বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে গত সোমবার থেকে অর্ধদিবস কলম বিরতি পালন করে আসছে কর্মরত নকল নবিস কর্মচারীরা। কর্মরত মিহির রঞ্জন রায় জানান, বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১২ ও ১৩ জুলাই কালো ব্যাচ ধারণ করা হয়। ১৮-২১ জুলাই অর্ধদিবস কলম বিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে এবং ২৪-২৮ জুলাই পূর্ণ দিবস কলম বিরতি পালন করা হবে।

অঞ্জনা রাণী জানান, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ২১ জন কর্মচারী কর্মরত রয়েছে। কর্মরত সকলেই ২১ মাস ভাতাপ্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছে। নাজমিন নাহার জানান, আমরা দীর্ঘদিন অবহেলিত রয়েছি। সরকারের কাছ থেকে অনেকেই অনেক কিছু পেয়েছে। কেবল দেশে নকল নবিস কর্মচারীরাই অবহেলিত রয়েছে। বর্তমানে কর্মরত সবাই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে তন্ময় মন্ডল জানান।


এ ক্যটাগরির আরো খবর..