× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

নকল ওষুধ বিক্রির ঘটনায় দুজন আটক, যশোরে ওষুধের দোকান বন্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০২০
নকল ওষুধ বিক্রি

যশোর প্রতিনিধি: নকল ওষুধসহ দুজন ব্যবসায়ীকে আটক করার প্রতিবাদে আজ ভোর থেকে যশোরে ওষুধের দোকানগুলো বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি, পুলিশ হয়রানি করতে মূলত এই অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে আটক করেছে। এঘটনায় চরম দূর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

অবশ্য পুলিশ বলছে, তাদের কাছ থেকে নকল ওষুধ পাওয়া গেছে বিধায় আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ২১ নভেম্বর দুপুরে অভিযান চালিয়ে পুলিশ শহরের জেলরোড এলাকা থেকে কাশেমপুর সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন হাউজ থেকে ১৪৩ পিস নকল মনটেয়ার-১০ ট্যাবলেটসহ দোকানের মালিক ইব্রাহিম সরদার আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে, মাইকপট্টি এলাকার জমজম ড্রাগ হাউজ থেকে ১০টি মনটেয়ার-১০ ট্যাবলেটসহ ফার্মেসির মালিক জহিরুদ্দিন সুইটকে আটক করা হয়।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি যশোরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল বলেন, কোনও ফার্মেসিতে যদি নকল ও ভেজাল ওষুধ থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ওষুধ প্রশাসন অথবা ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করতে পারেন। কিন্তু পুলিশ কীভাবে বুঝবে এটি নকল ওষুধ। কেননা আমরা

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নকল ওষুধ বিক্রি করলে পুলিশ তো তাদরে আটক করবেই। এতে যদি তারা ধর্মঘট করে তাহলে কী ইবা বলার আছে। ওই দোকান দুুটিতে ইনসেপ্টা কোম্পানির নকল মনটেয়ার ট্যাবলেট বিক্রি হচ্ছিল। অভিযানের সময় ইনসেপ্টা কোম্পনির প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..