× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

ডেস্ক

নওগাঁ-২ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন শহীদুজ্জামান সরকার

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
শহীদুজ্জামান সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন নৌকার প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার। সোমবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচনে ১ লাখ ১৮ হাজার ৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট।

রিটার্নিং অফিসার জানান, প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থীর মধ্যে নৌকার বিজয়ী প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আক্তারুজ্জামান আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন তিন হাজার ৭০৮ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৮৬ ভোট।

নির্বাচনে ভোট পড়ার হার ৫৩ দশমিক ৭৭ শতাংশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আমিনুল ইসলাম মারা গেলে ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। এর ফলে ৭ জানুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। পরে গত ৮ জানুয়ারি ওই আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে ইসি। নতুন তফসিল অনুযায়ী আজ সোমবার ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে দেশের ৩০০টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদের ভোট সম্পন্ন হলো। নওগাঁ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হওয়ায় সংসদে দলটির মোট সংসদ সদস্যের সংখ্যা দাঁড়াল ২২৩ জনে।


এ ক্যটাগরির আরো খবর..