× Banner
সর্বশেষ
আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ধূমপায়ীদের ও মাদকসেবীদের মেডিকেলে ভর্তি নয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ধূমপায়ী ও মাদকসেবী  কোনো শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না।মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস-২০১৫ উপলক্ষে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে  আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন,  মেডিকেল ভর্তি পরীক্ষায় যত ভালো ফলাফলই করুন না কেন, যদি কোনো ভর্তিচ্ছু ধূমপায়ী কিংবা মাদকসেবনকারী হয়ে থাকেন, তাহলে তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না। আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।তিনি বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ধূমপান অথবা মাদকসেবন করে কিনা তা যাচাই করতে ভর্তির আগেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন,  মেডিকেল ভর্তি পরীক্ষায় যত ভালো ফলাফলই করুন না  কেন, যদি কোনো ভর্তিচ্ছু ধূমপায়ী কিংবা মাদকসেবনকারী হয়ে থাকেন তাহলে তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না।আগামী বছর  থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও উল্লেখ করেন তিনি। নাসিম বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ধূমপান অথবা মাদকসেবন করে কিনা এটা যাচাই করতে ভর্তির আগে পৃথকভাবে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

হার্ট সুস্থ রাখতে কায়িক শ্রমের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আধুনিকতার কারণে মানুষের কায়িক শ্রম কমে গেছে। রাস্তঘাটের উন্নয়নের কারণে প্রত্যেন্ত অঞ্চলেও ইঞ্জিন চালিত যান চলাচল করতে দেখা যায়। এতে মানুষ হাঁটাহাটিও কমিয়ে দিয়েছে। তথ্য প্রযুক্তি হাতের নাগালে হওয়ায় দেশের প্রতিটি মানুষের পকেটেই মোবাইল ফোন। সামান্য পথ হেঁটে গিয়ে কাউকে জরুরি কথা বলতে চায় না কেউ।  সে কাজ তারা  মোবাইলে সেরে  নেয়। আর এসব কারণে মানুষ হৃদরোগসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

হৃদরোগের অন্যতম কারণ ধূমপান রোধে বর্তমান সরকার প্রতিজ্ঞবদ্ধ জানিয়ে নাসিম বলেন, এসব রোধে কঠোর আইন প্রণয়নের ব্যবস্থা করা হয়েছে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনিস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন-অধ্যাপক সোহেল  রেজা চৌধুরী, প্রতিষ্ঠানটির সহ সভাপতি ডা. সিরাজুল ইসলাম ও অধ্যাপক আর  কে খন্দকার প্রমুখ। এদিকে মঙ্গলবার সকাল  থেকে হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..