ধামরাইয়ে শীর্ষ সন্ত্রাসী পাইলটের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার:  ঢাকা ধামরাইয়ের রৌহা বিশ্বাস পাড়ায় পাইলট (পিতা-মোহাম্মদ আলী), নামে এক সন্ত্রাসী নান্নারের মজিবর মোল্লা, পিতা- কফু মোল্লা তার ভাড়া করা ভেকু রাতের অন্ধকারে অনুমানিক রাত ১১ টায় রাস্তার পাশে  সন্ত্রাসী বাহিনী নিয়ে ভেকু ভাংচুর করে।

এই ব্যাপারে ধামরাই থানায় মজিবর পাইলট গং সন্ত্রাসীদের বিরুদ্ধে গতকাল অভিযোগ দায়ের করেন। এই ব্যাপারে ধামরাই থানার পিএসআই প্রমোদ চৌধুরী দারগা সরজমিনে পরিদর্শন করেন।

দারগা সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের হাত যত শক্তিশালীই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

আরো সূত্রে জানা যায়, সন্ত্রাসী পাইলট বাদী মজিবরকে বিভিন্ন ধরনের হুমকী দিয়ে আসছে। সে ঐ সন্ত্রাসীদের ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সে প্রশাসনের সহযোগীতা কামনা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।