× Banner
সর্বশেষ
জাতীয় যুব ও ক্রীড়া পুরস্কার দেবে সরকার আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার

ধামরাইয়ে মাহফিলে বোমা ও সাপ আতঙ্ক, পদপিষ্ট হয়ে আহত শতাধিক

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

দুলাল পাল স্টাফ রিপোর্টার:ঢাকার ধামরাইয়ের বড় জেঠাইল গ্রামে মঙ্গলবার রাতে বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে সাপ ও বোমা বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে মাহফিলে পণ্ড করার চেষ্টা করে এক চক্র।এ সময় ভয়ে এদিক-সেদিক ছোটা ছুটি করতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হন শতাধিক মুসল্লি।ওই সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে,ধামরাইয়ের বড় জেঠাইল পশ্চিমপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে মঙ্গলবার রাতে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়।এতে প্রদান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমদ।

বিশেষ অতিথি র্ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল আলীম খান সেলিম, ধামরাই পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু। আর প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হজরত মাওলানা হাফেজ মো.তোফাজ্জল হোসেন  (ভৈরবী)।মাহফিলে কয়েক হাজার মুসল্লির সমাগম ঘটে। রাত ১১ টার দিকে অতিথিরা মঞ্চ থেকে বের হয়ে যাওয়ার এক ঘন্টা পরই পেছন থেকে অজ্ঞাতনামা কয়েক যুবক মাহফিলে সাপ ও বোমা বিষ্ফোরণ হবে বলে চিৎকার দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।তাদের এ চিৎকার শুনে ফরহাদ হোসেন,আজগর আলী ,কফিল উদ্দিন,নাজিম উদ্দিন,মোবারক হোসেন ফেলু মিয়াসহ শতাধিক মুসল্লি আহত হন।এলাকাবাসী মাহফিলে এ ধরনের মিথ্যা রটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..