× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

ধামরাইয়ে নৌকা মার্কায় ভোট চাইলেন এমপি এম এ মালেক

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

দুলাল পাল:ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার দুপুরে নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় নৌকা প্রতীকে ভোট চেয়েছেন প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য এম এ মালেক।

এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নধারাকে অব্যাহত রাখতে নান্নার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল বাশার এর পক্ষে শত শত নারী-পুরুষ ও নান্নার ইউনিয়নবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, নৌকা মার্কায় বিজয় হলে উন্নয়ন মূলক কাজ হবে। এ যৌথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, নান্নার ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনীত প্রার্থী মোঃ আবুল বাশার, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..