× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

ধামরাইয়ে নলকূপের টাকা নিয়ে ঠিকাদার উধাও

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

দুলাল পাল স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে গভীর নলকূপ দেওয়ার কথা বলে জন সাধারণের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ঘটনা জানার পর টাকা ফেরত নিতে প্রতিদিন ধামরাইয়ের বিভিন্ন গ্রামের হতদরিদ্ররা জনস্বাস্থ্য অফিসে এসে ভিড় করেছেন।

জানা গেছে,ধামরাইয়ে জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মো.নাসির উদ্দিন ২০১০ সালে যোগদানের পর গভীর নলকূপ স্থাপন করতে কয়েকজন ঠিকাদার নিয়োগ করেন। তারা গ্রামে গ্রামে অল্প টাকায় নলকূপ দেওয়া হবে বলে প্রচার চালান। এতে ধামরাইয়ের বিভিন্ন গ্রামে হতদরিদ্ররা সুদ ও ধারদেনা করে একটি নলকূপের আশায় টাকা দিতে থাকেন। প্রতিদিন ধামরাই জনস্থাস্থ্য কর্মকর্তার কক্ষে তার উপস্থিতিতে ঠিকাদার জয়দেব পালকে টাকা দেন তারা। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এলাকাবাসী জয়দেব পাল ও কর্মকর্তার কাছে নলকূপের জন্য তাগাদা চান। অবস্থা বেগতিক দেখে টাকা নিয়ে জয়দেব পাল পালিয়ে যান।

ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়–য়াকুন্ডু গ্রামের তারা বানু ,রাজু মিয়া,মামুন,তাজউদ্দিন,সানু মিয়া,জুলহাস,মনির হোসাইন সহ ৮ কৃষক পরিবার জানান নাছির স্যার ডিপটিউবয়েল দেওয়ার কথা বলে টাকা নেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের এক কর্মচারী জানান, জয়দেব পাল প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারত চলে গেছেন।

উপজেলা জনস্থাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান জয়দেব পাল আমার অফিসে বসেই টাকাগুলো নিয়েছেন। কিন্তু আমি তো নেইনি। সে টাকা নিয়ে পালিয়ে ভারতের বারাসাত থানার দত্তপুকুর গ্রামে বসবাস করছেন। তার বাবার নাম দুলাল চন্দ্র পাল।পরে তিনি সাংবাদিকদের সংবাদটি না লেখার জন্য অনুরোধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..