× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

ধামরাইয়ে প্রথম শ্রেণিপড়ুয়া শিশু ধর্ষণে যুবক আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

ধামরাই প্রতিনিধি:  ঢাকার উপকণ্ঠ ধামরাইয়ে প্রথম শ্রেণিপড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বৈদ্য সাহা (৩৪) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন।

পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল সোমবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে যান বৈদ্য সাহা।গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলকলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বড় বোন জানান, তাঁর বোন সাভারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে। গতকাল স্কুলে যায় সে। বিকেলে প্রতিবেশী বৈদ্য সাহা কৌশলে তাকে গাড়িতে করে ধামরাইয়ের কাওয়ালীপাড়া নিয়ে যায়। সেখানে গিয়ে শিশুটিকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় বৈদ্য। এরপর একটি লেবুক্ষেতে  নিয়ে ধর্ষণ করা হয় তাকে। চিৎকার শুনে স্থানীয়রা শিশুটিকেআশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। এ সময় বৈদ্যকে আটক করে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে ধামরাই থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের  মেডিকেল অফিসার ডা. ইসরাত জাহান উম্মান বলেন, ধর্ষণের কারণে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


এ ক্যটাগরির আরো খবর..