ধামইরহাট হাসপাতালে চিকিৎসকের অবচেলায় যুবলীগ নেতার মৃত্যু, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন

মো. আবু সঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা যুবলীগের সহসভাপতি রবিউল ইসলামের চিকিৎসায় অবহেলায় মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী উপজেলা ক্যান্টিন চত্বরে অনুষ্ঠিত হয়।

ধামইরহাট সচেতন যুবসমাজের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন থানা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী,নিহত রবিউল ইসলামে মা মাজেদা বেগম,থানা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,সাবেক ইউপি চেয়ারম্যান এড.আইয়ুব হোসেন,সমাজসেবক লুৎফর রহমান,রফিকুল ইসলাম,যুবনেতা আব্দুল হাই দুলাল,আবু ইউসুফ মুর্তজা রহমান,মেহেদী হাসান প্রমুখ।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আসাদুজ্জামান বলেন,ওই দিনের ঘটনা নিঃসন্দেহে দুঃকজনক ও অনাকাঙ্খিত। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য,ধামইরহাট থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫) গত ১০ আগষ্ট রাত দেড়টার দিকে বুকে ব্যথা অনুভব করে তার অসহায় মা মাজেদা বেগমকে সাথে নিয়ে রাতে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসে। কিন্তুু জরুরী বিভাগের কলাপসিবল গেট বন্ধ এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলে ঘুমিয়ে থাকায় ডাক্তার দেখার আগে সে মারা যায়। পরবর্তীতে তার লাশ জরুরী বিভাগের সামনে মাটিতে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।