× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডার সহ জখম- ২

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডার

নওগাঁর ধামইরহাট সীমান্তে বস্তাবর শাখাহাটি এলাকায় টহলরত অবস্থায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন জখম হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করেছে বিজিবি ব্যাটালিয়ন। এ সময় অপর জখম বিজিবি’র সোর্স তারেক হোসেন (৩০) কে পতœীতলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থল থেকে জখমী বিজিবির সরকারি পোশাক উদ্ধার করেছে বিজিবি এবং ঘটনাস্থলে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন,ওসি মোজাম্মেল হক কাজীসহ থানা পুলিশসহ বিজিবি’র উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায় বস্তাবর ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন শাখাহাটি বাজার এলাকায় টহল প্রদান করেন। রাতের কোন এক সময় সম্ভবত রাত তিনটার দিকে চোরাকারবারির সক্রিয় একটি দল বিজিবির নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স বীরগ্রাম গ্রামের ময়েন উদ্দিনের ছেলে তারেক হোসেন (৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ বিজিবি ব্যাটেলিয়ন গুরুত্বর জখম নায়েক সুবেদার মজিবর হোসেনকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়।

১৪ বিজিবি র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হামিদ উদ্দিন পিএসসির ঘটনার সত্যতা নিশ্চিত করে ও ঘটনাস্থল পরিদর্শণ করে জানান, আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে, এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..