× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট পৌরসভায় ৩ হাজার ৮১ পরিবারে ভিজিএফ’র চাল বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
ভিজিএফ’র চাল বিতরণ

ধামইরহাট পৌরসভার দুস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

২৫ মার্চ সকাল সাড়ে ৯টায় বিতরণ উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেন ধামইরহাট পৌরসভার সহকারি প্রকৌশলী সজল কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জহুরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার এবং পৌরসভার বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারিগণ।

পৌরসভার অফিস সহকারি ফারুক হোসেন জানান, ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জন দরিদ্র-অসহায় পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ডধারিকে ১০ কেজি করে চাল দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..