× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

ধামইরহাটে ৪ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
ধামইরহাটে ৪ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেশনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ধামইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ধামইরহাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে অতিথি ও নারীদের নিয়ে মানববন্ধন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায় বাসুদেবপুর গ্রামের বুলি আকতার, সফল জননী হিসেবে রামরামপুর গ্রামের দিপালি রানী, নির্যাতনের বিভীষিকা মুছে জীবন যুদ্ধে জয়ী নারী ও ১নং হাটনগর পল্লী সমাজের সদস্য মারুফা সুলতানা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আগ্রাদ্বিগুনের সাবিনা এক্কাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন।

এ সময় উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির সেলপ অফিসার পিয়ারা খাতুন, পিও রোকসানা পারভীন, পল্লী সমাজের সভা প্রথান রেনুয়ারা বেগম, সভাপ্রধান খালেদা বানুসহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..