ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন (এসডিজি) বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে সকাল ১০ টায় উপজেলার নব-নির্মিত অডিটোরিয়ামে দিনব্যাপী এ কার্যক্রমে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে এসজিডি বাস্তবায়নে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবার রহমান।
এ সময় ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক খ্যাতনামা ব্যক্তিত্ব, ইমাম, চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ মোট ৮০ জন দিনব্যাপী এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।





