× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

ধামইরহাটে স্ত্রীকে হত্যার দায়ে পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
স্ত্রীকে হত্যার দায়ে পাষন্ড স্বামীকে আটক

নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে শশুরের দায়ের করা মামলায় যুবদল নেতা ও পাষন্ড স্বামী মোস্তফা কামাল সরকার ওরফে রিভেন মাস্টারকে আটক করেছে পুলিশ। ৪ নভেম্বর মধ্যরাতে উপজেলার চককালু গ্রামে এই ঘটনা ঘটে। সকালে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক কৌতুহল নিয়ে ছুটে আসে ওই বাড়ীতে।

পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, ওসি মোজাম্মেল হক কাজীসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে জয়পুরহাট সদরের বাঁশকাটা গ্রামের আবু বক্করের মেয়ে রেশমা খাতুন (৩০) এর সাথে উপজেলার আলমপুর ইউনিয়নের আবুল কালাম সরকারের ছেলে শিশু দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও আলমপুর ইউনিয়ন যুবদল নেতা মোস্তফা কামাল সরকার ওরফে রিভেন (৪০) এর সাথে বিবাহ হয়। বিয়ের পর এক সন্তানের জননী রেশমাকে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে প্রায়শ মারপিট করে স্বামী মোস্তফা কামাল রিভেন।

এমতাবস্থায় ৩ নভেম্বর দিবাগত রাত ১ টার দিকে রেশমা খাতুন স্ট্রোক করেছে বলে শশুর বাড়ী থেকে খবর জানালে শশুর আবু বক্কর দ্রুত মেয়ের বাড়ী এসে তাকে মৃত দেখতে পায় এবং গৃহবধুর মাথায় ও মুখ আঘাতে চিহ্ন দেখে সন্দেহ হলে জামাই মোস্তফা কামাল সরকার ওরফে রিভেনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে স্বামী জানান যে, তার স্ত্রী আতœহত্যা করেছে, কিন্তু তাতে শশুর আবু বক্কর বিশ্বাস করতে না পেরে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী মোস্তফা কামালকে আটক করে।

খুন হওয়া গৃহবধুর আপন ভাইয়ের স্ত্রী আসুমা খাতুন জানান, ‘৪লক্ষ টাকা যৌতুক চুক্তিতে বিয়ের পরেই ২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে, আবারও টাকার জন্যই তাকে মারতো বলে আমার কাছে আমার ননদ প্রায়ই আমার কাচে বলতো।’ এদিকে সাড়ে ৪ বছরের শিশুও জন্মদাতা বাবাকে বিশ্বাস করতে পারছে না, খুনের জন্য দায়ি করছেন বাবাকেই। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে খুন হওয়া গৃহবধু রেশমার বাবা আবু বক্কর বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বাদী কর্তৃক খুনের অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার পূর্বক কোর্টে প্রেরণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..