× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বাই সাইকেল উপহার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রীর বাই সাইকেল উপহার

নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ২ জুলাই (রবিবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ধামইরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম.পি শহীদুজ্জামান সরকার বলেন ‘শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যাবস্থায় বিপ্লব এনেছে, একটি বাই সাইকেল সেটি শিক্ষাউপকরণই শুধু নয়, এটি শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করবে।’

সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ,ওসি মোজাম্মেল হক কাজী, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিবল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, কাউন্সিলর মেহেদী হাসান, প্রধান শিক্ষক আঃ রহমান, ছাবিহা ইয়াসমিন, খোরশেদা আকতার, সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৪১ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সাইকেল বিতরন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..