× Banner
সর্বশেষ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধামইরহাটে যুবকের রহস্যজনক মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে এক যুবকের রহস্যজনক মুত্যর ঘটনা ঘটেছে। মৃতের বাবা থানায় মামলা করলে পুলিশ তা ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি উপজেলার কোকিল গ্রামে।

বাদীর অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে কোকিল মোড়ের দোকানদার কোকিল গ্রামের জামাল উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪২) ইতিপূর্বেও পারিবারিক ১ম স্ত্রী চলে যাবার পর আত্নহননের চেষ্টা করেছিল। পরে আবার সে ২য় বিয়ে করে প্রায়শ উগ্রমেজাজী অবস্থায় দোকানের রাত্রি যাপন করে। ১১ ফেব্রুয়ারী দোকান বন্ধ করে কীটনাশক পান করে, রাত অনুমান ৩ টার সময় তার চিৎকারে এলাকাবাসী জানতে পারলে বাড়ীতে খবর দেয় ও জয়পুরহাট হাসপাতালে নেয়।

সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া নেয়ার পথে দোকান ব্যবসায়ী হারুনুর রশিদ মারা যায় বলে পরিবারের লোকজন জানায়। পরে তার বাবা ছেলে বিশ খেয়ে মারা গেছে নাকি অন্য কোন রহস্য আছে তা জানতে থানায় অভিযোগ করলে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে থানা পুলিশ মামলা নং-০১, তারিখঃ ১২/০২/১৯ ইং। রহস্যজনক এই মৃত্যুর বিষয়ে পারিবারিক কলহ ছাড়া আর কিছু জানা নেই বলে জানান ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।

ধামইরহাট মামলা তদন্ত কর্মকর্তা এস.আই মহসীন বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..