× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

ধামইরহাটে মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ছানাউল্লাহ নুরী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছে ছানাউল্লাহ নুরী।

৯ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান (মাদরাসা) ক্যাটাগরিতে সেননগর আলিম মাদরাসার প্রতিষ্ঠান প্রধান শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যক্ষ ছানাউল্লাহ নুরীকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজ পর্যায়ে শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও জগদল আদিবাসী স্কুল ও কলেজ প্রধানকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..