× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ধামইরহাটে ভিজিডির চাল মজুদ রাখায় ব্যবসায়ীর কারাদন্ড

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
ধামইরহাটে ভিজিডির চাল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীর কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলার বিহারীগর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত খাদ্য বান্ধব কর্মসূচি (ভিজিডি)’র চাল অবৈধভাবে ক্রয় ও ঘরে মজুদ আছে, উপজেলা প্রশাসনের নিকট গ্রামবাসীর পক্ষে এমন অভিযোগ করেন উমার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হাসান ওরফে মোহাম্মদ আলী। ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় তার বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত মাছ ব্যবসায়ী বিহারীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফারুক হোসেন ভাদুকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীন মিয়া।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, ইউপি সদস্য মামুনুর রশীদ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীন মিয়া জব্দকৃত চালগুলি উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..