× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
nawga

নওগাঁর ধামইরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবল বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশুর জন্য বিনিয়োগ করি-ভবিষ্যতের বিশ্বগড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোসাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

সভায় যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মামুনুর রশীদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম প্রমুখ।

পরে শিশুদের মাঝে বন বিভাগের পক্ষ থেকে ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..