ধামইরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী-আলোচনা ও পুরস্কার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:   নওগাঁর ধামইরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে ১টি র‌্যালী উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ধামইরহাট সরকারী এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, ওসি (তদন্ত) মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন প্রমুখ। সবশেষে ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ে রচনা প্রতিযোগিতায় কাজীপুর উচচ্ বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা হাসান তৈয়বা ১ম, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন হাদিয়া ২য় ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাহ আতকিয়া ৩য় স্থান অধিকার করায় তাদেরকে ক্রেস্ট, সনদপত্র নগদ টাকা পুরস্কার দেন ইউএনও গনপতি রায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।