ইন্টারনেটের খারাপ দিকগুলো বর্জন করতে হবে

ইন্টারনেটের খারাপ দিকগুলো বর্জন করতে হবে

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান (বিপিএম বার) সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা মূলক এক মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভিডিও পাইরেসি, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) ব্যবহারে সতর্কতা, ইফটিজিং থেকে বিরত থেকে লেখাপড়ার দিকে মনোনিবেশ করতে হবে।

আজ বুধবার বিকাল ৩ টায় উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের সাথে এই আলোচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা) সার্কেল এফ এম মহিউদ্দিন, সালথা থানার) তদন্ত অফিসার সুব্রত গোলদার, এস আই মিজানুর রহমান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ প্রমূখ।

বাল্য বিয়ে থেকে বিরত থাকতে হবে। কোথাও বাল্য বিয়ের খবর পেলে ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ চলে আসবে। জঙ্গিবাদে নিজেকে জড়ানো যাবে না, ফেইসবুকে অহেতুক শেয়ার, কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে দেশ এগিয়ে যাচ্ছে, তাই তোমাদের দেশ বিনির্মানে এগিয়ে আসতে হবে। ইন্টারনেট দেশকে যেমন এগিয়ে নিয়েছে, ঠিক তেমনই শিক্ষার্থীদের বিপজ্জনক হয়ে উঠেছে। এ ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষনীয় দিক গুলো গ্রহন করতে হবে, আর খারাপ দিক গুলো বর্জন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।