× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ভারত-নেপালের কারাতে দল বাংলাদেশে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ সার্কভুক্ত সাতটি দেশের সাথে প্রীতি কারাতে ম্যাচে অংশ নিতে ভারত ও নেপাল দুই দেশের মোট ৪৩ জন সদস্য ভারতের হরিদাসপুর চেকপোস্ট হয়ে বাংলাদেশে এসেছেন।
বৃহস্পতিবার (১৪মার্চ) বিকালে যশোরের ঝিকরগাছা রফিকুল ইসলাম কারাতে অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এর আগে প্রতিনিধিদল দুটি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে ঝিকরগাছা রফিকুল ইসলাম কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানানো হয়। পরে তাদেরকে বেনাপোল থেকে ঝিকরগাছায় নেওয়া হয়।
ভারতীয় কারাতে দলের দলনেতা তারকনাথ সরদার বলেন, ‘তারা ভারতের মুর্শিদাবাদ ও কলকাতা থেকে ২১ জন কারাতে সদস্য নিয়ে বাংলাদেশে এসেছেন। এছাড়া তাদের সাথে নেপাল থেকে ২২ কারাতে সদস্যও রয়েছেন।’
নেপাল দলের প্রতিনিধিত্বকারী রাজু বলেন, ‘এতে বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা যেমন একে অপরের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করবে, তেমনি সার্কভুক্ত দেশ সমূহের পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বের সর্ম্পক বাড়বে।’
উল্লেখ্য, যশোরের ঝিকরগাছায় সার্কভুক্ত সাতটি দেশ থেকে কারাতে টিমের সদস্যরাও সেখানে থাকবেন। আগামী ১৫ ও ১৬ মার্চ দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..