× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২দিন ব্যাপী এ মেলায় উপজেলা বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণে বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়।

১২ ডিসেম্বর বিকেল ৪ টায় মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বিশিষ্ট বিসিআইসি স্যার ডিল্যার আলহাজ্ব কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..