নওগাঁ জেলা প্রতিনিধি (১৭ মার্চ, শুক্রবার): জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম দিবস ও জতীয় শিশু দিবস উপলক্ষ্যে ধামইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করে।
আজ সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালির বের করা হয়। র্যালি শেষে ধামইরহাট স্মৃতিসৌধ্য বেদিমুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, এনজিও রাজনৈতিক প্রতিষ্ঠান ও স্কুল কলেজ। এরপর জন্মদিবসের কেক কেটে উপস্থিতদের মাঝে খাওয়ানো হয়। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাফিউজ্জামান ভূইঁয়া। দিবসের গুরুত্ব ও তাৎর্পয তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাফিউজ্জামান ভূইঁয়া, ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, ধামইরহাট এমএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, দি নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি অধ্যাপক আ.ন.ম. আফজাল হোসেন. পৌর কাউন্সিলর জনাব মুক্তাদিরুল হক, যুবলীগ নেতা, সেলিম মাহমুদ রাজু।
আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুষ্কৃত করা হয়। শেষে ধামইরহাট শিল্প কলা একাডেমী পরিবেশিত এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।





