যারা জঙ্গিবাদ দমন করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার রহস্য কি? -প্রধানমন্ত্রী

যারা জঙ্গিবাদ দমন করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার রহস্য কি? -প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দ্বারা সন্ত্রাস দূর করলাম, আমরা জঙ্গিবাদ দমন করলাম তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এর রহস্য তো বুঝলাম না। বিষয়টি কী? তাহলে এই জঙ্গিবাদ সন্ত্রাসটা কারা সৃষ্টি করে। সেটাই তো আমাদের প্রশ্ন। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় রোমের ফার্নান্দেস হলে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি প্রদত্ত নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আবার কথায় কথায় হুমকি ভিসা নিষেধাজ্ঞা দেবে। আমি সেটা বলেছিলাম মহাদেশ তো আর একটাই না পৃথিবীতে, আর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে না গেলে আমাদের কিছু হবে না। আরও মহাদেশ আছে, মহাসাগর আছে।

শেখ হাসিনা বলেন, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে যে, আমরা দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধে। যাদের সমর্থন পাইনি তারা এখন নানাভাবে আমাদের দেশকে নিয়ে খেলতে চায়। তো এই খেলোয়াড়দের খেলতে দেওয়া যাবে না।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতায় থাকতে যত চোরা টাকা রেখেছে বাইরে, সেগুলো দিয়েই এখন আন্দোলন…আন্দোলন করে নাকি সরকার উৎখাত করবে। তো আমরাও ছেড়ে দিয়েছি যে, ঠিক আছে, করো আন্দোলন, দেখি কত জোর!

তিনি বলেন, তার দল ও সরকার আন্দোলন করতে কাউকে বাধা দিচ্ছে না। কিন্তু তারা তো মাঠেই নামতে দিত না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ অফিসে কোনো দিন যেতে পারতাম না, আমাদের নেতাকর্মীরা যেতে পারতো না। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে। কারো চোখ তুলে নিয়েছে, কারো হাত কেটে নিয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে। কী না অত্যাচার করেছে! আওয়ামী লীগের নেতাকর্মী কত না সহ্য করেছে!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে মন্তব্য করেন তিনি।

আগামীতে আবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন আমাদের লক্ষ্য- ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের বদ্বীপটাকে উন্নত, বদ্বীপের অধিবাসী প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তারা যেন সুন্দরভাবে থাকতে পারে, সেই লক্ষ্য নিয়ে ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন করেছি। আমরা ইতোমধ্যে আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছি এবং বাস্তবায়নের কাজও শুরু করেছি।

প্রধানমন্ত্রী বলেন, এখন যে কাজগুলো আমরা হাতে নিয়েছি সেগুলো সম্পন্ন করতে হলে, আওয়ামী লীগকে আবারও সরকারে আসতে হবে। এজন্য দরকার দেশের মানুষের আস্থা-বিশ্বাস আর ভোট।

শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দিয়ে খাদ্য নিরাপত্তা পেয়েছে, নৌকায় ভোট দিয়েছে বলেই দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। নৌকায় ভোট দিয়েছে বলেই রাস্তাঘাটের উন্নতি হয়েছে।

তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে যে স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়েছে এটার ধারাবাহিকতা বজায় রেখে, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে হলে আবার নৌকা মার্কায় ভোট চাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।