× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

ধামাইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় প্যানেল চেয়ারম্যান আহত, দেড় লক্ষাধিক টাকা লুট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
প্যানেল চেয়ারম্যান আহত

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ইসবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। আহত প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ধামইরহাট হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে ও বাদী চান্দিরা গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম জানান, ৩১ আগস্ট দুপুরে আমি আমার জামাতার বাড়ীতে জমির ক্রয় সংক্রান্ত ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়ী থেকে বের হলে রাস্তায় পথরোধ করে পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম ধুরইল (রামপ্রসাদ) গ্রামের খাজামুদ্দিনের ছেলে বকুল হোসেনের হুকুমে মৃত ছলিম উদ্দিনের ছেলে আতোয়ার রহমান আমার মাথায় বাশের লাঠি দিয়ে আঘাত করে।

এ সময় আমার পকেটে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা বিবাদী আতোয়ার রহমান ছিনিয়ে নেয়। স্থানীয়রা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শহিদুল ইসলাম ন্যায় বিচার চেয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত বকুল হোসেনের সাথে (০১৭২৫-৭৪১৬৬৪) কথা হলে তিনি বলেন,‘ বনবিভাগের গাছ চুরির বিষয়ে একে-অপরকে দোষারোপ করাকে কেন্দ্র করে আতোয়ার ও শহিদুলের মধ্যে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হয়েছে, কোন মারামারি হয়নি বা টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ৭নং ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী বলেন, ‘গয়েশপুর চৌধুরীদের সাথে জমি জমা সংক্রান্ত অনেক আগের একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ ছিলো, কিন্তু ঘটনার দিন বনবিভাগের গাছ রোপনকালে তুচ্ছ কথাকে কেন্দ্র করে ইউপি সদস্য শহিদুল ইসলামকে মারপিটের ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়, একজন জনপ্রতিনিধির গায়ে হাত তোলা ঠিক হয়নি, আমরা বিষয়টি নিয়ে পরিষদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো।’
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম-পিপিএম বলেন,‘অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..