× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

নিউজ ডেস্ক

ধামইরহাটে নৌকা প্রতীকের প্রার্থী ইউপি চেয়ারম্যানের কর্মী সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
ধামইরহাটে নৌকা প্রতীকের প্রার্থী ইউপি চেয়ারম্যানের কর্মী সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী কমলের পুনরায় বিজয় নিশ্চিতে নির্বাচনি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

৫নম্বর আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উদ্যোগে ২রা ডিসেম্বর বিকেল সোয়া ৪ টায় ফতেপুর বাজার সংলগ্ন চাউলকলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমলের সভাপতিত্বে এবং সম্পাদক জাইদুল ইসলামের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. দেলদার হোসেন।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, থানা আ’লীগের সহ-সভাপতি আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহ দিবা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকগণ নৌকার বিজয় নিশ্চিতে প্রাণপণ মাঠে কাজ করে যাবেন এবং চুড়ান্ত বিজয় নিযে ঘরে ফিরবেন বলে জোরালো বক্তব্য প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..