ধামইরহাটে টেকনিক্যাল কাজের স্বীকৃতি ও বেতন বৈষম্য দূরীকরণে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি

ধামইরহাটে টেকনিক্যাল কাজের স্বীকৃতি ও বেতন বৈষম্য দূরীকরণে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণদের টেকনিক্যাল কাজের স্বীকৃতিসহ বেতন বৈষম্য দূরীকরণে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতিতে অনুষ্ঠানে সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নওগাঁ জেলা সভাপতি স্বাস্থ্য সহকারী মো. শরিফুল ইসলাম, ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক দীলিপ কুমার সাহা, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানী প্রমুখ। দাবীপূর্ণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে আন্দোলনকারীরা জানান।

উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস কর্মসূচীকে সমর্থন জানিয়ে বলেন, স্বাস্থ্য সহকারীদের এই আন্দোলন কর্মসূচিতে সেবা প্রদানে কর্মবিরতি ঘোষনা করায় প্রান্তিক পর্যায়ে সেবা প্রত্যাশীরা কাঙ্খিক সেবা না পেয়ে হতাশা নিয়ে বাড়ী ফিরবে, সেই সাথে টিকাদান কার্যক্রমও ব্যাহত হওয়ার আশংকা রয়েছে, এ বিষয়ে জেলা সিভিল সার্জন মহোদয় বরাবরে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।