ধামইরহাটে জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে গণ সংবর্ধনা

ধামইরহাটে জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে গণ সংবর্ধনা

নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের জনপ্রিয় নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৫ মার্চ দুপুর ১২ টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুইছার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাহানপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, জাহানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাখাওয়াত হোসেন সখেদুল, ইউপি সদস্য আমিনা খাতুন কতরীসহ দেড় হাজারের অধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান গত দেড় মাসে ইউনিয়ন বাসীর সেবার মান বৃদ্ধি করায় ইউনিয়ন বাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।