× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে কালবৈশাখী ঝড়ে কৃষকের স্বপ্নবিলীন, ধান-আম,লিচুর ব্যাপক ক্ষতিসহ ঘরবাড়ির তছনছ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
কালবৈশাখী ঝড়ে কৃষকের স্বপ্নবিলীন

নওগাঁর ধামইরহাটে ২৯ এপ্রিল রাত ৯ টার দিকে কালবৈশাখী ঘরে বোরো চাষী কৃষকের প্রায় বিলিনের পথে। আকস্মিক এই ঝড়ে ধানের পাশাপাশি আম, লিচু ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে, তছনছ হয়েছে বিভিন্ন আধাপাকা টিন সেডের ঘরবাড়ি। প্রায় পৌনে এক ঘন্টা ব্যাপী কালবৈশাখী ঝরে মাঠের সমস্ত ধান মাটিতে লুটিয়ে পড়েছে, তবে কৃষি বিভাগ বলছে অন্যকথা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিম তৌফিক আল জুবায়ের জানান, চলতি ইরিমৌসুমে ধামইরহাট উপজেলায় ১৮ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। ঝড়ে ক্ষতির পরিমান আনুমানিক ১ হাজার ৮৩২ হেক্টর, আম ও লিচু আনুমানিক ৬৭৫ হেক্টর ও কলা ১৫ হেক্টর ঝড়ের কবলে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ দক্ষিন চকযদু গ্রামের কৃষক মাজেদুল ইসলাম বলেন, আমার ১০ বিঘা মাটির সম্পূর্ণ ধান মাটিতে নুইয়ে গেছে, অর্ধেক ধানও পাব কিনা আল্লাহই জানে। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের রাস্তায় গাছ পড়ে, কোথাও কোথাও পল্লী বিদ্যুতের পোলও পড়ে গেছে বলে জানা গেছে, পল্লী বিুদ্যতের ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শাহীন কবির জানান, উপজেলার বিভিন্ন স্থানে ৫টি পোল ভেঙ্গে গেছে।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, ৮টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ির তালিকা তৈরী করা হচ্ছে এবং কৃষি বিভাগের মাধ্যমে কৃষির ক্ষতি নিরুপন করছে উপজেলা প্রশাসন, ক্ষতিগ্রস্থদের সরকারি বরাদ্দ সাপেক্ষে সহায়তা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..