× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

ধামইরহাটে এসএসসি’তে চকময়রামে ৬৮ ও সফিয়া পাইলটে ৮৬ জন এ প্লাস শতভাগ পাশ বালিকা বিদ্যালয়

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়

নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬৮ জন ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই শাখায় মোট ৮৬ জন এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে। বরাবরের মত এবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান। শতভাগ পাস করে ভাল ফলের তালিকায় রয়েছেন বালিকা উচ্চ বিদ্যালয়ও।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কেন্দ্র সচিবগণের তথ্যমতে উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে চলতি বছরে ২২৯ জন জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৩ জন পাস করে এর মধ্যে ৬৮ জনের এ প্লাস (জিপিএ-৫) অর্জন হয়। এছাড়াও ১ জন অনুপস্থিতসহ ৫ জন অকৃতকার্য হয়েছে।

অপরদিকে উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে জেনারেল শাখায় ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৫ জন পাস করে ২৭ জনের এপ্লাস (জিপিএ-৫) অর্জন হয়, ২ জন অনুপস্থিত ছিল, এবং ভোকেশনাল শাখায় ৮১ জনের মধ্যে ৭৯ জন পাস করে ৫৯ জন এপ্লাস(জিপিএ-৫) অর্জন করেন এবং দুই শাখায় মোট ১১ জন অকৃতকার্য হন।

এছাড়াও পৌর সদরে অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাস করেন এবং ০৯ জনের এ প্লাস(জিপিএ-৫) অর্জন হয়।

এছাড়াও গাংরা মহিলা আলিম মাদরাসায় দাখিল শাখায় বিজ্ঞান বিভাগে ২২ জন পরীক্ষা দিয়ে ১৫ জন জিপিএ-৫ অর্জন করে মাদরাসাটিতে ২৬ জন পরীক্ষার্থীর সকলেই পাশ করে বোর্ড র‌্যাংকিংয়ে ১৩ তম স্থান লাভ করেছে এবং ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় শতভাগ পাশ হয়েছে বলে কেন্দ্র সচিব যথাক্রমে অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আবদুর রহমান, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন প্রতিবেদককে জানান।


এ ক্যটাগরির আরো খবর..