× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেক্স

ধামইরহাটে উচ্চতর শিক্ষা ব্যবস্থায় ঘুড়ে দাড়িয়েছে মহিলা কলেজ পাশের হার ৯৮ ভাগেরও বেশি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে উচ্চতর শিক্ষা ব্যবস্থায় ঘুরে দাড়িয়েছে ধামইরহাট মহিলা কলেজ। ২০২১ সালে এইচএসসি পরীক্ষাতেও পাশের হার ৯৮.৪১। এই সাফল্যে শিক্ষক-অভিভাবক ও সংশ্লিষ্টরা সস্তি প্রকাশ করেছেন।

ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আশরাফুলইসলাম জানান, ৬৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ৮টি জিপিএসহ ৬২ জন পাশ করেছে, পরীক্ষা চলাকালীন একটি মেয়ে বিবাহে কারণে তার ফলাফল খারাপ হলেও পূর্বের বছরগুলোতেও শতভাড় পাশ রয়েছে প্রতিষ্ঠানটির পরীক্ষার্থীর।
মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী ড. ফিজার আহমেদের নেতৃত্বে কলেজের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এই করোনা ভাইরাসের জটিল সময়ে এ ধরণের ভাল রেজাল্ট করা সম্ভব হয়েছে।

কলেজ সভাপতি প্রকৌশলী ড. ফিজার আহমেদ জানান, ‘রেজাল্টের এই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান হতে ব্যাপক কর্মস‚চি গ্রহণ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীর কলেজে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। বিষয় ভিত্তিক শিক্ষার মান নিশ্চিত করতে বিশেষ করে ইংরেজি বিষয়ের জন্য দ‚রশিক্ষণ পদ্ধতি চালু করা হচ্ছে। কলেজ ম্যানেজমেন্ট সফট্ওয়্যার চালু করা হচ্ছে যার মাধ্যমে শিক্ষালয়ের সবার জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

এই অঞ্চলের মেয়েদের জন্য একটি উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ অচিরেই নতুন উদ্যোমে প্রস্ফুটিত হবে বলে আমরা বিশ্বাস করি।’


এ ক্যটাগরির আরো খবর..