ধামইরহাটে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ধামইরহাটে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আল ইত্তেহাদ ফাউন্ডেশনে’র উদ্যোগে দুস্থ্য অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলালের সভাপতিত্বে ৮ জানুয়ারি বিকাল ৩ টায় ধামইরহাট সিদ্দিকীয়া ফাযিল ডিগ্রি মাদরাসা ময়দানে শতাধিক দুস্থ শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মো. কাওছার হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ তরিকুল ইসলাম।

 উক্ত মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলম লিটন, সহকারি অধ্যাপক জয়নুল আবেদীন, সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ, মোস্তাকিম হোসেন গোল্ডেন, ইলিয়াস হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আশেক মাহমুদ, প্রচার সম্পাদক হাফেজ আল আমিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।