× Banner
সর্বশেষ
মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

ধানের ন্যায্যমুল্য নিশ্চিত করতে : রাজারহাটে লটারির মাধ্যমে নির্ধারিত হলো কৃষকের ভাগ্য

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ক’দিন আগেও মাঠে মাঠে দোল খাচ্ছিল সোনালী ধান। বাড়ির উঠান গুলো কৃষাণ/কৃষাণীদের পদভারে মুখরিত ছিল। ধানের ফলনও হয়েছে বাম্পার। কিন্তু ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা হতাশ। ধানের মন প্রতি ১০৪০ টাকা দরে কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের সরকারি সিদ্ধান্তে কৃষক কিছুটা আশান্বিত হলেও বরাদ্দ কম থাকায় তারা উদ্বিগ্ন।

আজ ৮ ডিসেম্বর (রবিবার) রাজারহাট উপজেলা অফিসার্সক্লাবে ৩টি ইউনিয়নের কৃষকদের তালিকা থেকে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যে লটারি মাধ্যমে নির্ধারিত হলো কৃষকের ভাগ্য। ডিজিটাল পদ্ধতিতে  লটারি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

এ সময় উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন , রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা তথ্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান আসাদসহ স্হানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, আজ উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে উমর মজিদ, নাজিমখাঁন ও বিদ্যানন্দ ইউনিয়নের ৪৪৮ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত হলো। উল্লেখ্য, অ্যাপের মাধ্যমে কৃষকের নিকট  থেকে ধান ক্রয় এটাই প্রথম।


এ ক্যটাগরির আরো খবর..